বৈশ্বিক পাসপোর্ট সূচকে তৃতীয় স্থানে মালয়েশিয়া

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, এই অর্জন আন্তর্জাতিক আস্থা ও মালয়েশিয়ার ভ্রমণ নথির নিরাপত্তা বৈশিষ্ট্যের প্রতি স্বীকৃতির প্রতিফলন।

মালয়েশিয়ান পাসপোর্টধারীরা সারা বিশ্বের ১৭৪টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা উপভোগ করেন বলে সম্প্রতি দেশটির ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে। ২০২৫ সালের পাসপোর্ট ইনডেক্সে মালয়েশিয়ান পাসপোর্ট এখন বৈশ্বিকভাবে তৃতীয় স্থানে রয়েছে, যা বিশ্বের পাসপোর্ট শক্তির অন্যতম মানদণ্ড হিসেবে বিবেচিত।

ইমিগ্রেশন বিভাগ তাদের সামাজিক যোগাযোগমাধ্যম পৃষ্ঠায় জানিয়েছে, এই অর্জন আন্তর্জাতিক আস্থা ও মালয়েশিয়ার ভ্রমণ নথির নিরাপত্তা বৈশিষ্ট্যের প্রতি স্বীকৃতির প্রতিফলন, যা বিশ্বব্যাপী অত্যন্ত মর্যাদাপূর্ণ।

“মালয়েশিয়ান পাসপোর্টধারীরা সারা বিশ্বের ১৭৪টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা উপভোগ করেন,” পোস্টে বলা হয়েছে।

passportindex.org –এর তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাত পাসপোর্ট পাওয়ার র‌্যাঙ্কে প্রথম স্থানে রয়েছে, আর দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে সিঙ্গাপুর ও স্পেন।

তৃতীয় স্থানে রয়েছে মালয়েশিয়াসহ আরও ১৫টি দেশ-বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, লুক্সেমবার্গ, ইতালি, ডেনমার্ক, পর্তুগাল, সুইজারল্যান্ড, গ্রিস, অস্ট্রিয়া, নরওয়ে, আয়ারল্যান্ড ও দক্ষিণ কোরিয়া।

ভ্রমণডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *