এশিয়ার সেরা তালিকায় মালয়েশিয়ার জয়: ৩৯তম স্থানে Au Jardin, গ্যাস্ট্রোনমিতে নতুন দিগন্ত

এশিয়ার গ্যাস্ট্রোনমি মানচিত্রে নতুন করে আলোড়ন তুলেছে মালয়েশিয়া। Asia’s 50 Best Restaurants 2026 তালিকায় পেনাংয়ের মিশেলা-তারকাপ্রাপ্ত রেস্তোরাঁ Au Jardin জায়গা করে নিয়েছে ৩৯তম স্থানে—যা শুধু একটি রেস্তোরাঁর সাফল্য নয়, বরং একটি দেশের খাদ্যসংস্কৃতির বৈশ্বিক স্বীকৃতি।

এই অর্জনের মাধ্যমে Au Jardin এখন আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ার শীর্ষ রেস্তোরাঁ এবং এ বছর তালিকায় স্থান পাওয়া একমাত্র মালয়েশিয়ান প্রতিনিধি আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো—গত বছরের ১০০তম অবস্থান থেকে এক লাফে ৬১ ধাপ এগিয়ে শীর্ষ ৪০-এ প্রবেশ, যা মালয়েশিয়ার রন্ধনশিল্পে এক ঐতিহাসিক মাইলফলক। বাংলাদেশের পর্যককগণ তাদের মালয়েশিয়ার পেনাং ভ্রমণকালে স্বাদ নিতে পারেন মালয়েশিয়ার একমাত্র মিশেলা রেকর্ডভুক্ত রেস্টুরেন্ট Au Jardin এ ।

 

VM2026: লোকাল রুট, গ্লোবাল প্লেট

Au Jardin-এর সাফল্যের কেন্দ্রে রয়েছে একটি শক্তিশালী দর্শন—“স্থানীয় উপাদান, বৈশ্বিক উপস্থাপনা।”

শেফ Su Kim Hock-এর নেতৃত্বে রেস্তোরাঁটির মেনুর প্রায় ৮৫% উপাদানই স্থানীয় কৃষক ও জেলেদের কাছ থেকে সংগ্রহ করা। প্রতিটি পদ যেন মালয়েশিয়ার ভূপ্রকৃতি, ঋতু এবং সংস্কৃতির এক সৃজনশীল অনুবাদ।

এই রেস্তোরাঁর উল্লেখযোগ্য পদগুলোর মধ্যে রয়েছে: পেনাং-সোর্সড hay-aged duck, টমেটো চাটনির সঙ্গে lacto-fermented bread, যা ভারতীয় দোসার প্রতি এক আধুনিক শ্রদ্ধা ।

শেফ সু কিম হক এই অর্জনকে ব্যক্তিগত নয়, বরং একটি সম্মিলিত সাফল্য হিসেবে দেখেন। তাঁর ভাষায়—এই সাফল্য পুরো মালয়েশিয়ান রেস্তোরাঁ ইন্ডাস্ট্রির। আমরা একে অপরের কাছ থেকে শিখি, একে অপরকে এগিয়ে দিই। এই যাত্রায় বিশেষ ভূমিকা রেখেছে Dewakan, যা ২০১৯ সালে প্রথম মালয়েশিয়ান রেস্তোরাঁ হিসেবে এই তালিকায় স্থান পায়। বর্তমানে Dewakan রয়েছে ৫১–১০০ তালিকায় ৬২তম স্থানে । পেনাংয়ের আরেক রেস্তোরাঁ Gen রয়েছে ৮৯তম স্থানে। উল্লেখযোগ্য বিষয়—এই তিনটি রেস্তোরাঁই স্থানীয় উপাদান, স্বাদ ও ঐতিহ্যকে কেন্দ্র করে গড়ে উঠেছে।

২০২৬ সালের তালিকায় এশিয়ার ৫ শীর্ষে রয়েছে—

  1. The Chairman (হংকং)
  2. Wing (হংকং)
  3. Gaggan (ব্যাংকক)
  4. Mingles (সিউল)
  5. Nusara (ব্যাংকক)

এছাড়া সিঙ্গাপুরও শক্ত অবস্থানে রয়েছে, যেখানে একাধিক রেস্তোরাঁ শীর্ষ ৫০-এ জায়গা করে নিয়েছে।

Au Jardin-এর এই সাফল্য শুধু একটি রেস্তোরাঁর অর্জন নয়—এটি একটি বৃহত্তর প্রবণতার প্রতিফলন । এশিয়ার কুইজিন এখন বিশ্বমঞ্চে শক্তিশালী ও আত্মবিশ্বাসী । লোকাল ফ্লেভারই হচ্ছে গ্লোবাল লাক্সারি । মালয়েশিয়ার পেনাং থেকে উঠে আসা এই গল্প প্রমাণ করে—যখন ঐতিহ্য, উদ্ভাবন ও স্থানীয়তা একসাথে কাজ করে, তখন তা বিশ্বমানের হয়ে ওঠে।

VM2026-এর দৃষ্টিতে, Au Jardin শুধু একটি রেস্তোরাঁ নয়—এটি একটি আন্দোলন, যা এশিয়ান গ্যাস্ট্রোনমিকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।

খালিদ মুহাইমিন, ২৯ মার্চ ২০২৬

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!