ঢাকায় ফরাসি ভাষা ও সংস্কৃতির রঙিন মেলা: আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় শুরু ফ্রাঙ্কোফোনি ফেস্টিভ্যাল ২০২৬

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় আজ থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপি ফরাসি ভাষার উৎসব ফ্রাঙ্কোফোনি ফেস্টিভ্যাল ২০২৬। প্রতি বছরের ন্যায় এই বছরও ভ্রমণ বহুমাত্রিক বৈচিত্রময় এই উৎসবকে কেন্দ্র করে অনুষ্ঠানের খবরাখবর, ঢাকায় অবস্থিত ফ্রঙ্কোফোন প্রতিনিধি দেশগুলোর পর্যটন, ফরাসি ভাষার ঐতিহ্য ও ফ্রাঙ্কোফোনি সংস্কৃতি নিয়ে সপ্তাহ ধরে নানা লেখা, ফটোফিচার ইত্যাদি প্রকাশ করবে।

প্রতিবছর বিশ্বের নানা প্রান্তে উদ্যাপিত ফ্রাঙ্কোফোনি উৎসব ফরাসি ভাষার চর্চাকে উৎসাহিত করে এবং ফ্রাঙ্কোফোন সম্প্রদায়ের ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যের সমৃদ্ধিকে উদযাপন করে। এই উৎসবটি আন্তর্জাতিক সংগঠন ফ্রাঙ্কোফোনি সংস্থার ধারণ করা সংহতি, সংলাপ ও সাংস্কৃতিক বিনিময়ের মূল্যবোধকে প্রতিফলিত করে।

১৯৭০ সালে প্রতিষ্ঠিত লা ফ্রাঙ্কোফোনির আন্তর্জাতিক সংস্থা (International Organisation of La Francophonie) আজ বিশ্বের ৮৮টি রাষ্ট্র ও সরকারকে একত্রে যুক্ত করেছে যার মধ্যে রয়েছে ৬১টি পূর্ণ সদস্য এবং ২৭টি পর্যবেক্ষক সদস্য। এই বৃহৎ সম্প্রদায় বিশ্বজুড়ে ৯০০ মিলিয়নেরও বেশি মানুষের প্রতিনিধিত্ব করে, যার মধ্যে প্রায় ৩২১ মিলিয়ন মানুষ ফরাসি ভাষাভাষী। শুধুমাত্র ভাষাগত সংযোগেই নয়, বরং মানবতাবাদী মূল্যবোধ, আন্তর্জাতিক সহযোগিতা এবং আন্তঃসাংস্কৃতিক সংলাপকে শক্তিশালী করতেও এর সদস্যরা একযোগে কাজ করে।

উৎসবের বিশেষ আয়োজন

ফ্রাঙ্কোফোনি ফেস্টিভ্যাল ২০২৬ উপলক্ষে ৬ মার্চ আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে আয়োজন করা হয়েছে দিনব্যাপী সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রম-

📚 Campus France Bangladesh সেশন (সকাল ১০:৩০, অডিটোরিয়াম ন্যুভেল ভগ) – ফ্রান্সে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য তথ্যবহুল একটি সেশন।

🧠 ফ্রাঙ্কোফোনি কুইজ প্রতিযোগিতা (সকাল ১১:০০ ও বিকাল ৩:৩০, ক্লাসরুম) – আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত প্রতিযোগিতা।

🎯 পেতঙ্ক টুর্নামেন্ট (বিকাল ৩:০০, কোর্টইয়ার্ড) – একটি বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা, যা কমিউনিটি অংশগ্রহণকে উৎসাহিত করবে।

🎵 ফ্রাঙ্কোফোনি কনসার্ট (বিকাল ৪:৩০, ক্যাফে লা ভেরান্ডা) – মিজানউদ্দিন খান, রাহিন হায়দার এবং অন্যান্য অতিথি শিল্পীদের পরিবেশনা।

৬ থেকে ৯ মার্চ পর্যন্ত দর্শনার্থীরা ফ্রাঙ্কোফোনি কমিউনিটি হ্যান্ডরিটেন পোয়েট্রি প্রদর্শনী উপভোগ করতে পারবেন। এই প্রদর্শনীর উদ্বোধন হয়েছে আজ ৬ মার্চ সকাল ১১:০০ টায়, গ্যালারি জুমে।

৭ মার্চ ২০২৬ তারিখে, উৎসবের অংশ হিসেবে অডিটোরিয়াম ন্যুভেল ভগে ফ্রাঙ্কোফোনি চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে।

সেদিন সন্ধ্যায় দর্শকরা জ্যাঁ ককতোর বিখ্যাত মনোড্রামা দি হিউমান ভয়েজ এর নাট্য পরিবেশনা উপভোগ করতে পারবেন, যা সন্ধ্যা ৭টায় লা গ্যালারিতে অনুষ্ঠিত হবে।

ফ্রাঙ্কোফোনি উৎসবের সমাপনী আয়োজন হিসেবে ৯ মার্চ ২০২৬ তারিখে ফ্রাঙ্কোফোনি ফিল্ম শো-এর মাধ্যমে কসোভো ও সুইজারল্যান্ডের নির্বাচিত চলচ্চিত্র প্রদর্শিত হবে। উক্ত প্রদর্শনীর মধ্যে সুইস চলচ্চিত্র Procès du chien (Dog on Trial) দুপুর ২:০০ টায় এবং Destination francophonie: Destination Kosovo [২০২৫] (পরিচালনা: ইভান কাবাকফ, প্রযোজনা: TV5Monde) বিকেল ৪:০০ টায় প্রদর্শিত হবে।

এই বছর, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা কানাডার হাই কমিশন এবং ফ্রান্স, সুইজারল্যান্ড ও কসোভোর দূতাবাসের সঙ্গে যৌথভাবে ফ্রাঙ্কোফোনি উদযাপন করছে।

ভ্রমণডেস্ক

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!