বিশ্বমঞ্চে মালয়েশিয়ার গৌরব : ইউনেস্কো পুরস্কারে উজ্জ্বল জর্জ টাউন সিওয়াল

মালয়েশিয়ার জর্জ টাউনের এসপ্লানেড সিওয়াল ও প্রমেনেড প্রকল্প ২০২৫ সালের ইউনেস্কো এশিয়া-প্যাসিফিক সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ পুরস্কারে স্বীকৃতি পেয়েছে। প্রকল্পটি “নিউ ডিজাইন ইন হেরিটেজ কনটেক্সটস” পুরস্কার লাভের পাশাপাশি টেকসই উন্নয়নের জন্য বিশেষ স্বীকৃতি অর্জন করেছে।

চীন, ভারত, জাপান, মালয়েশিয়া, নেপাল ও ভানুয়াতুসহ ছয়টি দেশের মধ্য থেকে নির্বাচিত দশটি বিজয়ী প্রকল্পের একটি ছিল এটি।

বিচারকরা বলেন, “এসপ্লানেড সিওয়াল ও প্রমেনেড প্রকল্পটি ঐতিহাসিক নাগরিক স্থানকে নতুনভাবে কল্পনা করার ক্ষেত্রে সংরক্ষণ ও নতুন নকশার সমন্বয়ে একটি জাতীয় মানদ- স্থাপন করেছে। উপকূলীয় অবক্ষয়ের প্রেক্ষাপটে এতে ঐতিহ্যবাহী ও আধুনিক প্রকৌশল উপাদানের উদ্ভাবনী সমন্বয় দেখা যায়।”

তারা আরও উল্লেখ করেন, “নকশাটি রূপ ও কার্যকারিতা বজায় রেখে সম্প্রদায়ের কল্যাণ বৃদ্ধি, জলতীরবর্তী এলাকায় প্রবেশাধিকার উন্নত করা এবং জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে পরিবেশগত দায়বদ্ধতাকে সমর্থন করে।”

বিচারকমন্ডলী জানায়, নতুন সিওয়ালে ১৯শ শতাব্দীর আদলে একটি প্রশস্ত প্রমেনেড রয়েছে, যেখানে ঐতিহ্যবাহী গ্রানাইট নির্মাণ, ক্ষয়রোধে লুকানো শিট-পাইল ভিত্তি এবং পাথরের রেভেটমেন্ট ব্যবহার করা হয়েছে। বসন্ত জোয়ারের সময় নিচের টেরেস ডুবে যায়, ফলে সেনোটাফ যুদ্ধ স্মৃতিস্তম্ভের কাছে মূল সিওয়ালটি দৃশ্যমান হয়।

ইউনেস্কোর মতে, এসপ্লানেডের ঐতিহাসিক বৈশিষ্ট্যের উন্নয়ন বিশ্ব ঐতিহ্য সম্পদ Melaka and George Town, Historic Cities of the Straits of Malacca -এর অসাধারণ সার্বজনীন মূল্যকে তুলে ধরে। এর দ্বৈত কাঠামো, স্থানীয় উপকরণের ব্যবহার এবং অংশীজনভিত্তিক ব্যবস্থাপনাকে মালয়েশিয়া জুড়ে মডেল হিসেবে অধ্যয়ন করা হচ্ছে।

এ বছরের সর্বোচ্চ সম্মাননা ‘অ্যাওয়ার্ড অফ ডিস্টিংকশন’ জাপানের Iwami Ginzan লাইব্রেরি সংরক্ষণ প্রকল্প এবং চীনের সাংহাইয়ের সিহাং Warehouse সংরক্ষণ প্রকল্পকে প্রদান করা হয়েছে।

ভ্রমণ ইন্টারন্যাশনালডেস্ক, ২০ ফেব্রুয়ারি ২০২৬

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!