শেষাবধি শোধ

মোহাম্মদ মামুনুর রশীদ

দ্যুতিদগ্ধ দীপ, অন্তরীপ- কে করে জরিপ?

আমি তো তাহারই দ্বারী, যতটুকু পারি

ভারী ভারী বোঝাগুলো কাঁধে করে অন্যত্র সরাই

তাই তার চরণক্ষেপ চলে, কোলাহলে, জলে,

অনলে, অতলে। আমি তার মাপের মুহুরী

ভুরি ভুরি ভুল, বকুল, দুকুল দেখিয়ে দেওয়া

দিশা, অমানিশা, যখন এগিয়ে আসে

তীর, পৃথিবীর পথ হয়, কাঁদে।

তখনও তো আমি তার সুতা কাটি

অন্ধকারকে করে দেই দিন, নতুন নতুন রীতি এনে।

অন্তরীপ জরিপ করতে করতে পা চালায় সে

দেখতে আমারই মতো, তাই, চমকে থমকে বলি, কে?

আমি তো আমারই শত্রু, দোষ দিব কাকে

পথের উপরে বসে বলি, পথ-তুমি আমি একই।

দু’চোখে ঘুমের ঘোর, ঘনঘোর বৃষ্টির বিপদ

আমাকে জ্বালাতে এলে বলি, শোধ-

নিতান্ত দেরীতে হলেও, শেষাবদি দায় পরিশোধ।

(মোহাম্মদ মামুনুর রশিদ রচিত অপ্রকাশিত কবিতা)

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!